spot_img

ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনায় বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

বুধবার (১১ আগস্ট) দেশটিতে ৩৮ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। এর আগে মঙ্গলবার দেশটিতে ২৮ হাজার ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে দেশটিতে তিন কোটি ২০ লাখ ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এক্ষেত্রে পরিস্থিতির খুব একটা উন্নতি না হলেও মৃত্যু সামান্য কমেছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের।

মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামে। সেদিন মৃত্যুও হয়েছিল তুলনামূলক কম। কিন্তু এর পর থেকে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ