spot_img

তালেবানের অগ্রাভিযানের মুখে পদত্যাগ করলেন আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব পদত্যাগ করেছেন। তালেবান যখন একের পর এক শহর নিয়ন্ত্রণে নিচ্ছে তখন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মুহিব।

কাবুল থেকে ইরানী গণমাধ্যম আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, হামদুল্লাহ মুহিব নিজে থেকে পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হলেও কোনো কোনো সূত্র বলছে, প্রেসিডেন্ট আশরাফ গানি মুহিবকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।

এর আগে প্রেসিডেন্ট গনি আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করেন।

প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে আমেরিকার তৈরি সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বেশীরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

পার্স টুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ