spot_img
spot_img

আফগানিস্তানে ১৮তম প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিল তালেবান

আফগানিস্তানে ১৮তম প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

হেরাত ও কান্দাহার সিটির নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রাদেশিক রাজধানী কালাত, টেরেনকোট, পুল-ই আলম, ফিরোজ কোহ, কালা-ই নাউ ও লশকর গাহ দখলে নিয়েছে সাবেক শাসক দলটি।

এদিকে জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিলে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে আফগান সরকার।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তালেবানের উল্লেখযোগ্য সামরিক সফলতার প্রেক্ষিতে বিদ্যমান পরিস্থিতির ব্যাপারে আলোচনার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে আফগান সরকার।

এক সংবাদ সম্মেলনে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ বলেন, এ ধরনের বৈঠকের আফগান বিবদমান দুগ্রুপের মধ্যে গঠনমূলক আলোচনায় উপকারী হতে পারে।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ