আফগানিস্তানের কেন্দ্রীয় রাজধানী কাবুলে প্রবেশের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
তালেবানের কাতারে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহেল শাহীন বলেছেন, যারা শত্রুদের সহযোগিতা করেছেন, তাদের জন্যও ইসলামিক আমিরাত আফগানিস্তানের দরজা খোলা।
সোহেল শাহীন বলেন, আমরা আগেও ক্ষমা করে দিয়েছি এবং আবারও বলছি, আসুন সবাই মিলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।
সূত্র : জিয়ো নিউজ










