spot_img
spot_img

আগামী কয়েকদিনের পরিকল্পনা জানালেন তালেবান মুখপাত্র

দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তানের তালেবান এখন বিজয়ের দ্বারপ্রান্তে। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবেন। এমন অবস্থায় আফগানিস্তান নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে তালেবান।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন আগামী কয়দিন তারা কী কী করবেন সেই ব্যাপারে জানিয়েছেন।

তালেবানের এই মুখপাত্র বলেন, আগামী কয় দিনের মধ্যে প্রথমত, আমরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাই, দ্বিতীয়ত, মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করবে, তৃতীয়ত যারা কাবুল সরকারের সঙ্গে কাজ করেছে আমরা তাদের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেব না।

সুহাইল শাহিন বলেন, আমরা চাই সকল বিদেশি দূতাবাস তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখুক। কূটনীতিকদের কোনো ভয় নেই। সবাই পূর্বের মতো কাজ করবে।

এ সময় তিনি বলেন, আশরাফ গনিসহ আফগানিস্তানের নেতাদের আমরা আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ