দূতাবাস ও বিদেশী নাগরিকদের উদ্দেশ্যে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা সব দূতাবাস, কূটনৈতিক কেন্দ্র, প্রতিষ্ঠান এবং বিদেশী নাগরিকদের আশ্বস্ত করেছি যে তারা কোন বিপদের সম্মুখীন হবে না।
এক টুইটে তিনি বলেন, সবাই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কাবুলে থাকুন। ইসলামিক আমিরাতের বাহিনীকে কাবুল এবং অন্যান্য সকল শহরের নিরাপত্তা জোরদার করার দায়িত্ব দেওয়া হয়েছে।











