spot_img
spot_img

ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণে ৩ তুর্কি সেনা নিহত

ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন তুর্কি সেনা নিহত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, ওই বিস্ফোরণে আরও দুইজন সেনা আহত হয়েছে, সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে নিহত ও আহত সেনাদের নাম-পরিচয় এবং তাদের বর্তমান শারীরিক পরিস্থিতি জানায়নি আঙ্কারা।

মূলত সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে বিরোধী অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনাবাহিনী। দীর্ঘদিন যাবৎ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয়ভাবে সন্ত্রাসী কার্যক্রমণ চালাচ্ছে দলটি। গেল সপ্তাহেও তুরস্কের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে মর্টারশেল ছোঁড়ে পিকেকে সদস্যরা।

তাতে নিহত হন এক সেনা সদস্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ