spot_img

আল্লামা বাবুনগরী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়ত

উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী আজীবন ইসলাম ও এলমে নববীর খেদমত করে গেছেন। তিনি বাতিলের মোকাবেলায় সোচ্চার ছিলেন। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসা পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা বাবুনগরীর ইন্তেকালে দেশ একজন বিদগ্ধ গবেষক আলিমে দ্বীন এবং বুজুর্গ ব্যক্তি কে হারালো। আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শীষ্য ও ভক্তবৃন্দ সহ সকলের প্রতি জমিয়ত নেতৃবৃন্দ গভীর সমবেদনা প্রকাশ করছি।

বিবৃতিদাতাগণ হলেন জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলান ওবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, লোকমান মাজহারী মাওলানা নাসিরউদ্দিন খান, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ