spot_img

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে খেলাফত ছাত্র আন্দোলন

উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ
জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক দরদী রাহবার এবং সংগ্রামের ময়দানে একজন দৃঢ়চেতা সেনাপতিকে হারালো। তাঁর ইন্তেকালের মধ্যদিয়ে ইসলামী অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো গভীর ইলমওয়ালা ব্যক্তিত্ব দুনিয়া থেকে চলে যাবার মাধ্যমে পৃথিবী কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাঁর ইখলাস, সত্যবাদিতা এবং সরলতাকে কবুল করুন।

নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর রেখে যাওয়া অসংখ্য ছাত্র- সাগরেদ, ভক্ত-অনুরক্ত ও শুভাকাঙ্খীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ