spot_img

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে খেলাফত মজলিসের গভীর শোক প্রকাশ

হেফাজতে ইসলামীর আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারীর শায়খুল হাদীস ও শিক্ষাসচিব, প্রথিতযশা আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. শুধু একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন না। তিনি ছিলেন এ জাতির একজন আপোষহীন রাহ্বার। জুলুম নিপীড়নের শিকার হয়েও অবিচলভাবে তিনি দ্বীনের খেদমত করে গেছেন। আজ তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

বিবৃতিতে নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে তাঁর সকল নেক আমল কবুলের দোয়া করেন। তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ