আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকাব পড়ে ক্লাসে আসার আহ্বান জানিয়েছে তালেবান।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, নারী-পুরুষ একসাথে ক্লাস করা যাবে না। তবে নারীদের যদি একান্তই পুরুষদের সঙ্গে ক্লাস করতে হয় তাহলে ক্লাসরুমের মাঝামাঝি পর্দা দিয়ে ভাগ করে দিতে হবে। এছাড়া নারী শিক্ষার্থীদের ক্লাস নারী শিক্ষকরা নেবেন। নারী শিক্ষক না থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষ শিক্ষকরাও পড়াতে পারেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নারী ও পুরুষ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার পথ আলাদা হতে হবে।
আগামী সোমবার দেশটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানা গেছে।











