spot_img
spot_img

কোনও সম্প্রদায়কে পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খান বলেছেন, কোনও সম্প্রদায়কে পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৩তম বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়গুলোর কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে বন্ধ পরিকর। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান নবগঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্যদের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে আরও বেশি নিবেদিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনের আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ