spot_img

মুফতীয়ে আযমের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজীজ।

আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী ছিলেন একজন ইসলামী আইনশাস্ত্রবিদ মুফতি ও বিজ্ঞ আলেমেদ্বীন। তার মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আলেম ও আইনশাস্ত্রবিদকে হারালো। যা পূরণ হবার নয়। তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদরাসায় সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।

নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তাআলার দরবারে মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান ও শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তাওফিক কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ