spot_img

বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে: ইনু

বিএনপির ভিতর আফগানিস্তানের তালেবানের জোশ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তালেবানকে জঙ্গিবাদের সাথে দাবি করে তিনি বলেন, আফগানিস্তানে ‘জঙ্গিবাদের’ উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে। যে কারণে বিএনপি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে তারা দলের নেত্রীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। ‘জঙ্গিবাদের’ অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল।

ইনু দাবি করে বলেন, আজও দেশে সাম্প্রদায়িক ‘জঙ্গিবাদী’ চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ