ভারত সরকারের দেওয়া উপহারের পঞ্চম তথা শেষ চালানের আরো ৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌছেছে। পাঁচটি চালানে ভারত থেকে মোট ১০৯টি অ্যাম্বুলেন্স এলো।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শেষ চালানের ৯টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসেছে।










