তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে প্রত্যেকের ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত। সবার ঘরে থাকুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে এই অনুরোধ করেন তিনি।










