spot_img

বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

প্রবীণ রাজনীতিবিদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পেটে ব্যাথা শুরু হলে তাকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হলে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পরে।

বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের চিকিৎসাধীন আছেন। আশু সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ