spot_img

শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামুলক করতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামী শিক্ষা যেখানে যতটুকু আছে, সেখানে ততটুকু শান্তি আছে। এজন্য নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার ঘটাতে হবে।

গতকাল বিকেলে রাজধানীর বাদামতলী ঘাট মসজিদ প্রাঙ্গণে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জজকোর্ট মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন জেহাদী, মুফতী শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নূরুন্নবী।

চরমোনাই পীর বলেন, নৈতিকতাবোধের অভাবেই মানুষ বিপথগামী হচ্ছে। সুদ-ঘুষ, মদ, জুয়াসহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ইসলামী শিক্ষার অভাবেই মানুষ সন্ত্রাস ও দুর্নীতির পথে এগুচ্ছে। এজন্য শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ