spot_img

নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে সেল গঠন করেছে বিএনপি

কঠোর আন্দোলনে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিকল্পনা মাফিক পরিচালনা করতে আইনজীবীদের নিয়ে একটি আইনি সহায়তা সেল গঠন করেছে বিএনপি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের সভাপতি মাসুদ আহমেদ তালুকদারকে এই সেলের প্রধান করা হয়েছে। এই সেল নিম্ন আদালতে যেসব মামলা ট্রায়াল পর্যায়ে রয়েছে অথবা যেসব মামলার চার্জশিট দেওয়া হয়েছে- এসব মামলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

এদিকে, দলের নেতাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলায় হঠাৎ করে গতি পেয়েছে। এ মামলাগুলোর অগ্রগতি জেনে করণীয় ঠিক করতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য থেকে স্কাইপি’র মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। এতে বিএনপি নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২০১৩ ও ২০১৫ সালে দায়েরকৃত মামলার মধ্যে অন্তত ৪০টি মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলায় চলতি মাস থেকেই পর্যায়ক্রমে রায় ঘোষণাও হতে পারে বলে মনে করছে বিএনপি নেতারা। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিরোধে সর্বাত্মক আন্দোলন করে বিএনপি। এবং ২০১৫ সালে সরকারের বছরপূর্তিতে বিএনপি লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে। আন্দোলন চলাকালে নানা ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ