spot_img
spot_img

চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার খোলা ড্রেনে পড়ে নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়া (২০)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে সাদিয়ার মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেন আগ্রবাদ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা।

তিনি বলেন, নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের পর তার স্বজনরা নিজ উদ্যোগে আগ্রাবাদস্থ বেসরকারী ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ১০টার দিকে বাদমতলী এলাকায় খোলা ড্রেনে পড়ে সেহরিন মাহমুদ সাদিয়া নিখোঁজ হন।

জানাগেছে, রাত ১০টার পর আগ্রাবাদ বাদামতলী মাজার এলাকায় চোখের চশমা নিয়ে বাসায় ফেরার পথে অন্ধকারাছন্ রাস্তার ড্রেনের ড্রেনে পড়ে যান সাদিয়া। ময়লা আবর্জনা মিশ্রিম পানিতে মূহুর্তের মধ্যেই ডুবে যায় তিনি। এসময় তার সাথে থাকা তার এক আত্মিয় তাকে বাঁচাতে সেই ড্রেনে ঝাপ দিলেও সাদিয়াকে উদ্ধার করতে ব্যর্থ হন। এই ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা একাধিক পয়েন্টে নিখোঁজ সাদিয়ার সন্ধানে অভিযানে অংশ নেয় । অবশেষে রাত ৩টার কিছু সময় আগে সন্ধান মেলে সাদিয়ার নিথর দেহের ।

এদিকে সাদিয়ার মৃতদেহ উদ্ধারের পর তার আত্মিয় স্বজনরা বেশ ক্ষুব্ধ হয়ে উঠেন । এসময় ইসলামিয়া হাসপাতালের সামনে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি বেশ ক’জন সংবাদকর্মী তাদের হাতে লাঞ্চিত হন ।

মৃত সাদিয়া (২০) একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী বলে জানা গেছে। তিনি নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া শুক্কুর মেম্বারের বাড়ি বাসিন্দা বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ