spot_img

ঢাকায় পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা

ঢাকায় পৌঁছল ফাইজারের আরও ২৫ লাখ টিকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে একটি কার্গো উড়োজাহাজে করে মঙ্গলবার ভোরে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুহাম্মাদ মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমানবন্দরের কর্মকর্তারা টিকার চালান বুঝে নিয়েছেন। সেগুলো বিমানবন্দর থেকে ওয়্যার হাউসে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ