ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তর জয়েন্ট সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম নাঈম বলেছেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তির কোনও পথ খোলা নেই।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারস্থ আসিয়ান রেস্টুরেন্ট মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার সদস্য তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে লোভ-লালসা পরিহার করে সর্বক্ষেত্রে ত্যাগ ও কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে।
এতে উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সেক্রেটারী মুহাম্মাদ ইলিয়াছ হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মাদ শওকত আলী হাওলাদার প্রমুখ।










