spot_img

করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১,৩১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৪৭০ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে ৮২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫০৫টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশালে ২ জন, রংপুর ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ