spot_img

আমাদের অগ্রগতি নিয়ে ভারতে আলোচনার ঝড় ওঠে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে। কারণ, পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি। ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় ওঠে টেলিভিশনের পর্দায়, রাজনীতির মাঠে। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি নিয়ে সেখানে আলোচনার ঝড় ওঠে। এটি শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।

হকার্স লীগ নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আমি দেখতে চাই, সম্মেলনের মাধ্যমে আওয়ামী হকার্স লীগের একটি নতুন কমিটি হবে। তারপর সারাদেশে আপনারা শাখা কমিটি করবেন। হকার্স লীগ একটি মজবুত লীগ হবে।

হাছান মাহমুদ বলেন, হকারদের বিকল্প ব্যবস্থা করার জন্য শহর কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। বিদেশে যেমন- সাপ্তাহিক বাজার বসে, তেমনই প্রতি ওয়ার্ডে যদি সাপ্তাহিক বাজার বসতো, তাহলে হকারদের জন্য সুবিধা হতো। দেশের অন্যান্য বড় শহরগুলোতেও যদি সাপ্তাহিক বাজার বসানো যায়, তাহলে হকাররা সেখানে গিয়ে পণ্য বিক্রি করতে পারে এবং তাদের সংসারটা চলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ