spot_img

পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে। কারণ, পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।

হাছান মাহমুদ বলেন, ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় ওঠে টেলিভিশনের পর্দায়, রাজনীতির মাঠে। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি নিয়ে সেখানে আলোচনার ঝড় ওঠে। এটি শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ