spot_img

লালমনিহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় ২৩টি মহিষ আটক

লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ধান ক্ষেত থেকে ২৩টি ভারতীয় মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) সকাল ৮টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া ধান ক্ষেত থেকে এসব মহিষ ও গরু আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

তিনি জানান, দুপুর ১টায় আটক গরু ও মহিষ দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী মহিমপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ দেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একটি টিম অভিযান চালায়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষ এবং গরু আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ