spot_img
spot_img

তেজগাঁওয়ে একটি বাসায় বিস্ফোরণ; ২ শিক্ষার্থী আহত

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাসায় বাস করা দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) আনুমানিক রাত ৯টার পর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের একটি বাসার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল একটি অনলাইন পত্রিকাকে বলেন, স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পুলিশ বিষয়টি দেখছে।

তিনি বলেন, কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে তিন তলার একটি রুমে দুইজন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতো। তারাই আহত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ