spot_img

মিয়ানমারে ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।

আলোচিত এ হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মুহাম্মাদ হাবিবুল্লাহ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ