spot_img

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন ওবায়দুল কাদের

বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোনো বিশৃঙ্খলা না করে সবাই নির্বাচনের প্রস্তুতি নিন।

রোববার দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দ করা প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিএনপি নেতাদের তত্বাবধায়ক সরকার গঠন বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু আপনাদের নেত্রী এক সময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ