spot_img

মানুষ ভোট দেয়াই ভুলে যাচ্ছে : চরমোনাই পীর

মানুষ ভোট দেয়াই ভুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি রেজাউল করীম।

আজ এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সরকারের সদিচ্ছা থাকলে দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি সম্ভব। মানুষ ভোট দেয়াই ভুলে যাচ্ছে। তাই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।

চরমোনাই পীর বলেন, দুঃখজনকভাবে স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের ক্ষমাতাসীন রাজনৈতিক দলের কাছে জনগণের ভোটের কোন মূল্য নেই। সুস্থ্য ধারার রাজনৈতিক সংস্কৃতি এদেশে এখনো গড়ে ওঠেনি। বড় রাজনৈতিক দলগুলো মুখেই শুধু গণতন্ত্রের চটকদার শ্লোগান দেয় আর ক্ষমতায় গিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়।

তিনি বলেন, এখন নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্বাচনকালীন সরকার কেমন হবে; তা নিয়ে আলোচনা করা। গত দু’টি জাতীয় নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। অতএব, আগামীতেও এর পুণরাবৃত্তি ঘটুক আমরা তা চাই না। আমরা চাই দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। বাংলাদেশের বাস্তবতা হলো, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে কোন নির্বাচন কমিশনের পক্ষেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ