মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট।
সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ৪৫৫৬ পিস ইয়াবা, ২৫৪ বোতল ফেন্সিডিল, ৫ গ্রাম ২৮০ পুরিয়া হেরোইন, ১৫টি ইনজেকশন ও ১১ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।











