spot_img
spot_img

টেকনাফে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসাইন (৪২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গা উখিয়া জামতলী ক্যাম্পের বাসিন্দা ইউসুফের ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল পল্লী বিদ্যুৎ সাব স্টেশন অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের সামনে থানা পুলিশের এসআই বাতেনের নেতৃৃৃৃত্বে একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃতের হেফাজতে থাকা ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ