অর্থ মন্ত্রণালয় সম্পর্কিটিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপি কাঠের চশমা পরে তাই বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে না। এ জন্য বিএনপিকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে এলজিইডি বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন ও মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিএনপির আমল আর আওয়ামী লীগের আমল অনেক পার্থক্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল ও সুখী-সমৃদ্ধ। তাই সকলের উচিৎ আওয়ামী লীগ ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া।











