আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তিনি দেশের জনগনের কথা ভাবেন। জনগণের জন্য রাজনীতি করেন।
সোমবার (১১ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুজিববর্ষ মঞ্চে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, মহামারী করোনাকালীন সময়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাঠিয়েছেন যা কেউ ভাবতেও পারেনি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।










