spot_img

অসাম্প্রদায়িক চেতনার সরকার দেশ পরিচালনা করছে: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার সরকার দেশ পরিচালনা করছে।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুষ্ঠানকে বর্ণিলভাবে দেখার মাধ্যমে আমরা দেখতে পাই আমরা অর্থনীতিতে কতটা সমৃদ্ধ হচ্ছি। এটি সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও বাঙালির উৎসব। দেশে মহালয়ার অনুষ্ঠান আগে শুধু গ্রাম-গঞ্জে হতো, এখন প্রত্যন্ত অঞ্চলেও হয়।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, মহামারির মধ্যে পূজা উদযাপন হচ্ছে, তাই আনন্দ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। গতবার করোনাভাইরাস ব্যাপক আকার ধারণ করেছিল। সে তুলনায় এবার অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যায়। এবার শুধু আরতি ছাড়া পূজার অন্য সকল আনুষ্ঠানিকতা-ই আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ