spot_img

ষড়যন্ত্র রুখতে হলে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগকে সজাগ থাকতে হবে: সমবায়মন্ত্রী

ষড়যন্ত্র রুখতে হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, স্বাধীনের পর বঙ্গবন্ধু ক্ষমতায় আসলে ষড়যন্ত্রকারীরা উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করেছে। দেশে আবার বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সব নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশ আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একটি উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ