spot_img

কুমিল্লায় কুরআন অবমাননায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

কুমিল্লায় কুরআন অবমাননায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।

আজ (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ