spot_img

প্রেস ক্লাবের রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির

জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদসহ যেকোনও দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ রাখার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

লিখিত বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা অব্যাহত আছে। যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জনদাবিতে পরিণত হচ্ছে, বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে- তখন নিশিরাতের সরকার, দালালগোষ্ঠী বিএনপি ও এর নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার জোরদার করে চলেছে।

আমান বলেন, বিবৃতির তথাকথিত প্রতিবাদের ভাষা দেখে মনে হয়েছে ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাব নয়, মহিলা লীগের কোনও শাখা-প্রশাখার নেত্রী।

তিনি বলেন, তারেক রহমান ফোনে কথা বলবেন নাকি ভিডিওতে বলবেন, এ নিয়ে কারও মাথা ব্যথার কারণ থাকতে পারে বলে আমরা মনে করি না। এটা বিএনপির দলীয় ব্যাপার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ