spot_img

এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানির ঘটনা অত্যুগ্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর বলেছেন, এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা অত্যুগ্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা-মহল বিশেষের মদত ছাড়া অসম্ভব। আমি এই সমস্ত অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের ‘দূর্গা পূজা’ উপলক্ষ্যে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আবহমানকালের ঐতিহ্যের ধারায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে।

ফখরুল আরও বলেন, সুদীর্ঘকাল ধরেই বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ