spot_img
spot_img

রাজশাহী মেডিকেলে করোনায় ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সন্দেহজনক রোগী ৪৫ জন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নয়জন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৬১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ