spot_img
spot_img

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু ছায়েদ ভূঞা রিপন (৪৮) উপজেলার মীরওয়ারিশ ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের মৃত রফিক ভূঞার ছেলে। তিনি মীরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

বুধবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার মীরওয়ারিশ গ্রামের বাদি গাছতলায় এ ঘটনা ঘটে। পরে আজ সকালে ঘটনাস্থল থেকে ওই আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, বাবা সোনাপুর-ঢাকা রুটে চলাচলকারী লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন। গত রাতে তিনি কাউন্টার থেকে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। আমার অসুস্থ কাকার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লাখ টাকা বাবার সঙ্গেই ছিল। ওই টাকা এবং ৩টি মোবাইল ফোন হত্যাকারীরা লুট করে নিয়ে গেছে।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে তা ধারণা করতে পারছে না নিহতের পরিবার।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, মরদেহ উদ্ধার করে হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ