spot_img
spot_img

মমেক হাসপাতালে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের ইমান আলী (৭০) ও জামালপুর সদরের ইউসুফ জামান (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ