spot_img

প্রয়োজনে আমি হুইল চেয়ারে বসে আন্দোলনের সামনে থাকবো: ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভয়ের কিছু নেই, বিজয় আমাদের হবেই, ইনশা আল্লাহ। এই দেশ গঠনে, অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হবে, আমি বয়স্ক হলেও প্রয়োজনে হুইল চেয়ার নিয়ে আমি সামনে থাকবো কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো, ইনশা আল্লাহ।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এবি পার্টির কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র ও ভোট আজ এক অজানা শব্দে পরিণত হয়েছে, দেশের মানুষের ভোটাধিকার জোর করে হরণ করা হয়েছে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

দুই বছরের জন্য ‘জাতীয় সরকার’ গঠন করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এই দুই বছরের মধ্যে দেশের অভাবগ্রস্ত ১০ কোটি মানুষকে সুলভমূল্যে খাবার, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ