spot_img

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৫ জনে।

রোববার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন পাঁচজন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২২৭ জনে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ৪৭ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের চারজন এবং উপজেলার একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে দুজন, শেভরণ হাসপাতাল ল্যাবে দুজন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ