spot_img

প্রবাসী বাংলাদেশীদের দেশের প্রতি আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের দেশের প্রতি আরও বেশি বিনিয়োগ প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করব এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করব।

মঙ্গলবার (২ অক্টোবর) স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চূয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে একটি পৃথক ব্যাংকও প্রতিষ্ঠা করেছে। লন্ডনে একটি রোডশো হবে, যেখানে আমি বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) বিষয়টি খতিয়ে দেখতে বলব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ