spot_img
spot_img

আর মাত্র এক সপ্তাহের মধ্যেই বন্ধ করতে হবে অনিবন্ধিত নিউজ পোর্টাল: হাইকোর্ট

গত ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টাল ব্যতিত অনিবন্ধিত সকল নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রেস কাউন্সিলকে দেওয়া দায়িত্ব যথাযথ পালন না করায় পুনরায় এক সপ্তাহের সময় দিয়ে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধে আবারো নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২ অক্টোবর) হাইকোর্টের আদেশ প্রতিপালনে বিচারপতি মুহাম্মাদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মুহাম্মাদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এক সপ্তাহ সময়ের আবেদন করে প্রেস কাউন্সিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মুহাম্মাদ রাসেল চৌধুরী প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেছেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ