spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেল কলেজে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুর সদর উপজেলার রাশিদা বেগম (৭০)। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সখিনা বেগম (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এদের মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ