খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বস উঠেছে। চাল, ডাল, তেল, শাক-সব্জীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ দিশেহারা হয়ে পরেছেন। বিগত দেড় বছর যাবৎ করোনার প্রাদুর্ভাবে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পরেছে। কাজ- চাকুরী, আয়-রোজগারের অভাবে পরিবার পরিজন নিয়ে মানুষ যখন দিশেহারা তখন নিত্যপয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা এর সমান। এ অবস্থায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্যপয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষতার মধ্যে নিয়ে আসতে হবে।
খেলাফত মজলিসের কেন্দ্রী নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেছেন বলে বুধবার (৩ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান,
অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন, মাওলানা আফতাব উদ্দিন, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন ও মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।











