spot_img
spot_img

চট্টগ্রাম বিভাগেই থাকতে চায় ফেনীবাসী

কুমিল্লার মানুষের দীর্ঘ দিনের দাবী পূরণ করে অবশেষে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তিনি জানিয়ে দিয়েছেন, কুমিল্লাকে নতুন নামে বিভাগ ঘোষণা করা হবে। কুমিল্লা বিভাগ হওয়ার পর ফেনীবাসী কোন বিভাগের সাথে থাকবে এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তবে ইতোমধ্যে ফেনীবাসী জানিয়েছে, অন্য কোনো বিভাগে নয়, চট্টগ্রাম বিভাগের সঙ্গে থাকতে চায় ফেনীবাসী। এই দাবিতে, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে দাবি বাস্তবায়ন কমিটি “আমরা ফেনীবাসী”।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আমরা ফেনীবাসী” দাবি বাস্তবায়ন কমিটির নেতারা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

এর আগে, গত মঙ্গলবার রাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতেও একই দাবির স্মারকলিপি দেন কমিটির নেতা-কর্মীরা।

স্মারকলিপি হাতে পেয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, তিনি স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ