আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপি’র মরা গাঙে ঢেউ আসে কিনা।
তারেক জিয়া দেশে আসবে কোন বছর- এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই বছর না ওই বছর, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।










